অদ্য ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মধুখালী নিরিবিলি পিকনিক কর্নার স্পটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন( বাজুস)এর মধুখালী উপজেলা শাখার আয়োজনে নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক রবিন্দ্রনাথ কর্মকার মধুখালী উপজেলা জুয়েলারি মালিক সমিতি ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নিমাই কর্মকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সভাপতি নন্দ কুমার বড়াল , বাজুস ফরিদপুর জেলা শাখা, আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার বাজুস ফরিদপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি আবুল বাশার বাদশা মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ,উপ- সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ।
এছাড়াও বাজুসের ফরিদপুর জেলা শাখা ও মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলী ,সভাপতি নিমাই কর্মকার , সাধারণ সম্পাদক অরুণ কর্মকার ও কোষাধ্যক্ষ অনুপ দাসসহ সকল সভাপতি, সম্পাদক ও সদস্যদের পরিচয় পরবর্তী বরন করে নেয়া হয়।
সর্বশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মনিরুজ্জামান মধুখালী বাজার।
সর্বশেষঃ
বাজুস মধুখালী উপজেলা শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান
-
পার্থ রায় - Update Time : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৪০৭ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম বাজুস মধুখালী উপজেলা শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান
Popular Post




















