০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৭৬ Time View

মোঃ আজমল হোসেন , বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি:

জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কুটির মাঠ থেকে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মিতা খাতুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সমন্বয়ক এ কে এম আব্দুলা,উপজেলা ছাত্র নেতা খোন্দকার শোভন, যুবদলের এনামুল সহ সর্বস্তরের জনগণ।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা বলেন, গণমানুষের পক্ষে কথা বলার অপরাধেই শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

বালিয়াকান্দিতে জুলাই গণ অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫