স্টাফরিপোর্টার।।
মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান সাগর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাইমানার-চর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান,১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে
মহম্মদপুর-টু-মাগুরা সড়কে ফায়ার সার্ভিসের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সাগর গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ খবর জানতে পেরে পরিবারের সদস্যরা হাসপাতালে ভিড় করে এবং কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এবং স্বজনদের আহাজারিতে কেউ কেউ প্রিয়জনের নিথর দেহ দেখে সংজ্ঞা হারান।
হাসপাতালে উপস্থিত নিহতের পরিবার,স্ত্রী,সন্তান স্বজনদের এলাকাবাসীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পরিবারের শোক সামলানো কঠিন হয়ে পড়ে।
Reporter Name 












