স্টাফরিপোর্টার।।
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-৭ অক্টোবর পালিত হয়।সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়।র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম,জেলা প্রশাসক, মাগুরা।প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা,যত্ন ও ভালোবাসা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।এসময় তিনি বলেন যে,প্রবীণরা সমাজের আলোকবর্তিকা—তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তিবর্গের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সর্বশেষঃ
মাগুরায় আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
-
Reporter Name - Update Time : ০২:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ২২৪ Time View
Popular Post



















