০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত ও হস্তরেখাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য আর নেই

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৪৮১ Time View

স্টাফরিপোর্টার।।

মাগুরা শহরের নতুন বাজার এলাকার নিবাসী বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত,মাগুরা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও সুপরিচিত হস্তরেখাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য (চানু ঠাকুর) আর নেই।
রবিবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল-৭৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন শারীরিক অসুস্থতার পর তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলার সাতদোহা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রয়াত শ্যামাপ্রসাদ ভট্টাচার্য মৃত্যুকালে স্ত্রী,দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাগুরা বৈদিক কৃষ্টি পরিষদ,মাগুরা সংস্কৃত কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠা ও উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
সংস্কৃত ভাষা ও হস্তরেখাবিদ্যায় তার দখল এবং নির্লোভ ব্যক্তিত্বের কারণে তিনি মাগুরা জেলায় অত্যন্ত শ্রদ্ধেয় হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

মাগুরার বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত ও হস্তরেখাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্য আর নেই

Update Time : ১২:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫