মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী ) প্রতিনিধি:
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত) এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ এর কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় অডিটোরিয়ামের হলরুমে আলোচনা সভা ও ৫ জন নারী যারা দেশ সমাজ ও পরিবারের জন্য কাজ করে সুফল অর্জন করেছেন তারা হলেন- অনৈতিকভাবে সাফল্য অর্জন কারি কাউন্নাইর এর শিউলি খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন কারি বালিয়াকান্দির সুস্মিতা কন্ডু, সফল জননী নারী – পুষআমলার নীলিমা রাণী, নির্যাতনের দুঃস্বপ্ন মূছে জীবন সংগ্রামে জয়ী নারী বালিয়াকান্দির হেনা বেগম, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী অলংকারপুরের রেহেনা পারভিন রিনাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, যৌন সহিংসতা প্রতিরোধ এবং নারী-শিশুর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 









