১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচীস্থ রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।
এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, জুলাই যুদ্ধে আহত বীর সাহসী সৈনিক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

শিবালয়ে রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬