স্টাফ রিপোর্টার :
সাভার (ঢাকা) : সাভার মডেল থানার দক্ষিণ শ্যামপুর এলাকায় ২০ বছর বয়সী এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ তরুণীর নাম মারিয়া আক্তার।
এ ঘটনায় তার ভাই হৃদয় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে দক্ষিণ শ্যামপুরের নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বাসতা আতনি, সিংগাইর রোডে যাওয়ার উদ্দেশ্যে বের হন মারিয়া। তার পরনে ছিল ধূসর রঙের থ্রি–পিস এবং মুখে কালো মাস্ক। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মারিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৬৪৮১৭০৭৪৭) বারবার ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
ভাই হৃদয় অভিযোগে আশঙ্কা প্রকাশ করেছেন যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র তার বোনকে অপহরণ করে জিম্মি করে রাখতে পারে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে সাভার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে নিখোঁজ তরুণীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
Reporter Name 



















