মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক পিএসআই মোঃ বোরহান উদ্দিন, মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি নিহত হন।
বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে,শনিবার সকালে থানা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলায় একজন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে রওয়ানা দেন।বোয়ালমারী উপজেলার সোতাসী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা খায়। এ সময় সে মাথায় এবাং ডান কানে ব্যাপক আকারে আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান জানান,বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
সর্বশেষঃ
সড়ক দূর্ঘটনার পুলিশের উপ-পরিদর্শক নিহত
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ০৪:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ৩০৬ Time View
Popular Post




















