০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র। সেই চরিত্র গঠনের অন্যতম ভিত্তি হলো সততা ও নৈতিকতা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে দুর্নীতির ভয়াবহতা, সুশাসনের প্রয়োজনীয়তা এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে নাগরিক দায়িত্বের গুরুত্ব। তাদের যুক্তিপূর্ণ উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণে পুরো মিলনায়তন প্রাণচঞ্চল হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দিনব্যাপী আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলফাডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে এ আয়োজন করে। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. তাজমিনউর রহমান (তুহিন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌর দাস গৌতম।

স্বাগত বক্তব্যে তাজমিনউর রহমান (তুহিন) বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা সময়ের দাবি। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে আরও সচেতন হবে, যা ভবিষ্যতে একটি সৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধের চর্চা। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে দুদক বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের বীজ বপন করা গেলে একদিন সত্যিই দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে মো. মনিরুল হক সিকদার বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শায়লা সুলতানা এবং ভূগোল বিভাগের প্রভাষক উম্মে সালমা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

আলফাডাঙ্গায় দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬