০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শামসের উদ্দিন

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক বাছাই কার্যক্রমে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসের উদ্দিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দীন এবং কমিটির সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম যৌথভাবে এই ফলাফল ঘোষণা করেন।

যাচাই-বাছাই কমিটি শিক্ষকতার গুণগত মান, শ্রেণিকক্ষে পাঠদান দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অবদান বিবেচনা করে তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেয়। শামসের উদ্দিন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন।

তার আধুনিক পাঠদান কৌশল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির ফলে বিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সহকর্মীরা।

নিজের অনুভূতি প্রকাশ করে শামসের উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, বরং বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জেসমিন আরা সুলতানা বলেন, শামসের উদ্দিন একজন সত্যিকারের নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি শ্রেণিকক্ষের বাইরেও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রমে প্রাণ সঞ্চার করেন। ৭০৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষকের এই পরিবারে তার অবদান অনস্বীকার্য।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার ভিত যত মজবুত হবে, জাতি ততই এগিয়ে যাবে। শামসের উদ্দিন সেই ভিত গড়ার কারিগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি রিফাত নূর মৌসুম বলেন, একজন আদর্শ শিক্ষক পারেন একটি প্রজন্মকে বদলে দিতে। শামসের উদ্দিন আজ আলফাডাঙ্গার শিক্ষাক্ষেত্রে সেই আলোকবর্তিকা। তার এই সম্মাননা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বৈরী আবহাওয়ার মাঝেও সৌদির সঙ্গে মিল রেখে আলফাডাঙ্গা-বোয়ালমারীতে ঈদ উদযাপন

ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শামসের উদ্দিন

Update Time : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬