০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনি পৌরসভায় মেয়র পদে তৃণমূলের প্রিয় মুখ কামাল হোসেন বেপারী

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিশেষ করে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারীকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি এবার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
​দীর্ঘ রাজনৈতিক পথচলা ও আপসহীন নেতৃত্ব
​কামাল হোসেন বেপারী মাদারীপুরের রাজনীতির এক পরিচিত ও দীর্ঘদিনের পরীক্ষিত নাম। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ঐতিহাসিক গণভোটের আমল থেকে তিনি সরাসরি বিএনপি রাজনীতির সাথে জড়িত। সুদীর্ঘ প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি বহু ঝড়-ঝাপটা, প্রতিকূল পরিস্থিতি এবং রাজনৈতিক মামলা-হামলার মুখোমুখি হয়েছেন। তবে নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে তিনি কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং অন্য কোনো দলের সাথে আঁতাত বা সমঝোতার রাজনীতিতে জড়াননি। এই আপসহীন ভাবমূর্তির কারণেই পৌর এলাকায় তার একটি নিজস্ব ও শক্তিশালী ভোটব্যাংক তৈরি হয়েছে।
​ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কামাল হোসেন বেপারী অত্যন্ত পরিচ্ছন্ন ও শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্ব। তার সহধর্মিণী কোহিনুর বেগম একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বড় ছেলে সুদূর অস্ট্রেলিয়ায় একটি বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশের সুনাম কুড়াচ্ছেন এবং ছোট ছেলে বর্তমানে দেশে ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল) বিষয়ে পড়াশুনা কর‌তে‌ছে।
​জয়ের ব্যাপারে আশাবাদী
​মেয়র পদপ্রার্থী কামাল হোসেন বেপারী জানান, “শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত আছি। দল ও জনগণের সাথে কখনো বেঈমানি করিনি। আসন্ন পৌরসভা নির্বাচনে কালকিনির সর্বস্তরের জনগণ যদি ভোট দেওয়ার সুযেোগ পায়, তবে তারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্বাচিত হলে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”
​কালকিনির সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে আসন্ন পৌর নির্বাচনে কামাল হোসেন বেপারী এক হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী হিসেবে মূল প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

মাদারীপুরের কালকিনি পৌরসভায় মেয়র পদে তৃণমূলের প্রিয় মুখ কামাল হোসেন বেপারী

Update Time : ০৬:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬