স্টাফরিপোর্টার মাগুরা।
মাগুরা-২ আসনে আলহাজ্ব কাজী সালিমুল হক কামালের মনোনয়নের দাবিতে শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শালিখার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসমাবেশ। সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের ঢল নামায় কলেজ মাঠে উপচেপড়া ভিড় সৃষ্টি হয়।
গীতাপাঠ ও মাল্যদান পর্ব শেষ করে মূল আলোচনার সূচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল।তিনি বলেন,“আমাকে ভোট দিলে চাকরির জন্য কাউকে এক টাকা দিতে হবে না।হিন্দু-মুসলিম,নারী-পুরুষ, বিবাহিত-অবিবাহিত-কোনো ভেদাভেদ থাকবে না।বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু,বিএনপি নেতা রমেশ মন্ডল,বরইচরা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অনুপ কুমার শিকদার,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা অরুপ সাহা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেন,শালিখা থানা যুবদলের আহবায়ক মুন্সি সোহেল রানা,মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলোম বাচ্চু এবং মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বুনাগাতী পূজা উদযাপন ফ্রন্টের নেতা অলিপ কুমার বিশ্বাস।
Reporter Name 


















