স্টাফরিপোর্টার মাগুরাঃ
মাগুরায় শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৮ সেপ্টেম্বর বিকালে
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫ সানের
প্রকৃতিমূলক সভা সম্পন্ন হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ অহিদুল ইসলাম,জেলা প্রশাসক মাগুরা।সভায় আসন্ন দূর্গা পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি,আইন শৃঙ্খলা পরিস্থিতি,বিদ্যুৎ ও পানি সরবরাহ,পূজা মন্ডপের নিরাপত্তা,যানবাহন নিয়ন্ত্রণ,স্বাস্থ্য সেবা, এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,
শারদীয় দূর্গা উৎসব উদযাপনে অংশগ্রহণকারী সকল ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তর সমাহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন।
Reporter Name 



















