মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে পরিদর্শন করেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন এবং ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির চর্চায় একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে।
বুধবার (০১ অঅক্টোবর ) শিবালয় উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার ১৫টি পূজা মন্ডপে সরাসরি গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর আহবান’ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মণ্ডপে মন্ডপে গিয়ে সকলকে আশ্বস্ত করে বলেন আমাদের নেতা তারেক রহমান সার্বক্ষণিক আপনাদের খোঁজ খবর রাখছে। আমাদের নির্দেশনা দিয়েছেন আপনাদের উৎসব সুন্দর সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তুলতে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করি। তিনি বলেন আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করুন আমি ও আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাহারাদার হিসেবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, শিবালয় উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু খালিদ ডন, ঘিওর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারেজ মিয়া, ঘিওর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মীর কায়সার, তেজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের আহবায়ক সেলিম মিঞা, শিবালয় উপজেলা মৎসজীবি দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল হালদার, শিবালয় উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

Reporter Name 



















