০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ঈদ পরবর্তী ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

২৩ ও ২৪ মার্চ ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পরবর্তী ১৬ দলীয় নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ মার্চ সোমবার রাতে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, সাংগঠনিক সম্পাদক, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আক্তারুজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।”
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “যুবসমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করে।”
এসময় স্থানীয় ফুটবলপ্রেমী হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুরের মধুখালীতে ঈদ পরবর্তী ফুটবল টুর্নামেন্টের জমজমাট সমাপ্তি

Update Time : ০৫:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬