০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল কি জীবন গড়ার জাদু! এমন লক্ষ্যেই শিশুদের মাঝে ফুটবল বিতরণ করছেন তরুণদের আইকন হৃদয় আশিক

ফুটবল কি জীবন গড়ার জাদু! প্রশ্নটি হয়তো অলঙ্কারিক, তবে বাস্তবতা বলছে, একটি ফুটবলই পারে শিশুদের মাঠমুখী করতে, মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে এবং শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে।

এই লক্ষ্য নিয়েই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়নের দরুনা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সম্ভাব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণদের আইকন হিসেবে পরিচিত আশিকুর রহমান (হৃদয় আশিক)।ঙ

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন ফুটবল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানান।

আশিকুর রহমান (হৃদয় আশিক) বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও একজন শিক্ষার্থীর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মাঠমুখী করে একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীরা জানায়, নতুন ফুটবল পেয়ে আমরা খুব আনন্দিত। এখন আমরা নিয়মিত খেলাধুলা করতে পারব।

মাদ্রাসার শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মোবাইলের আসক্তি কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিশুদের হাতে একটি ফুটবল তুলে দেওয়া মানে শুধু একটি খেলার সামগ্রী তুলে দেওয়া নয়; বরং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া। এমন উদ্যোগ অব্যাহত থাকলে আগামী প্রজন্ম আরও শৃঙ্খলাবদ্ধ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

ফুটবল কি জীবন গড়ার জাদু! এমন লক্ষ্যেই শিশুদের মাঝে ফুটবল বিতরণ করছেন তরুণদের আইকন হৃদয় আশিক

Update Time : ১০:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬