০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় লাঠিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮২ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরার শালিখা উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রতিযোগিতা।আধুনিক সভ্যতার ছোঁয়ায় বিলুপ্তপ্রায় এই খেলা স্থানীয়দের কাছে আবারও প্রাণের উৎসবে পরিণত হয়।(১৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে উপজেলার তালখড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে নারী-পুরুষ,শিশু-কিশোরসহ স্থানীয় জনতার
অংশগ্রহণে,ঢাক-ঢোলের তালে তালে জমে ওঠে লাঠিখেলার আসর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ কাতেমুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন সিকদার,যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নয়ন,মাসুদ মুন্সী,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা।এছাড়া শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ,সাংগঠনিক সম্পাদক এইচ এম রাজীব সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লাঠি খেলায় ঝিনাইদহ,মাগুরা,শৈলকুপা ও শালিখার দিঘী এলাকার-৪ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রতিটি দলই নিজেদের দক্ষতা, সাহসিকতা ও কৌশলের প্রদর্শনী ঘটায়।মাঠে প্রতিটি লাঠির আঘাত আর প্রতিরোধে প্রতিধ্বনিত দর্শকের করতালি।
ঐতিহ্যের আলোকে লাঠিখেলা
বাংলার গ্রামীণ সমাজে লাঠিখেলা ছিল এক সময়ের জনপ্রিয় বিনোদন ও আত্মরক্ষার কৌশল।গ্রামীণ মেলা,উৎসব কিংবা বিশেষ সামাজিক অনুষ্ঠানে লাঠিখেলার আয়োজন হতো নিয়মিত।দল বেঁধে তরুণেরা লাঠি হাতে শক্তি,সাহস আর কৌশলের প্রদর্শন করত।শুধু খেলা নয়,এটি ছিল গ্রামীণ সংস্কৃতির অহংকার ও ঐতিহ্যের অংশ।
আজকাল আধুনিক বিনোদনের ভিড়ে সেই লাঠিখেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে তালখড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ আয়োজন প্রমাণ করেছে—গ্রামীণ ঐতিহ্যের প্রতি মানুষের টান এখনো কমেনি।
লাঠিখেলা দেখতে দূর-দূরান্ত থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন।স্থানীয়রা জানান,এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম আবারও এই খেলায় আগ্রহী হয়ে উঠবে এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

মাগুরার শালিখায় লাঠিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫