০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির মুখোমুখি হতে তর সইছে না আলান ভারেলার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩২ Time View

ফুটবল দুনিয়ার অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগ পেতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলান ভারেলা। অনেকেই মেসির সামনে খেলতে চান না, তবে ভারেলা এটা একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছেন। আগামী জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে একই গ্রুপে থাকায় মেসির ক্লাব ইন্টার মায়ামি ও ভারেলার পোর্তো একে অপরের মুখোমুখি হবে।

এই গ্রুপে পোর্তো, মায়ামি ছাড়াও রয়েছে ব্রাজিলের পালমেইরাস এবং মিশরের আল আহলি। ১৯ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে মায়ামি ও পোর্তোর ম্যাচ। এখনও জাতীয় দলে অভিষেক হয়নি ভারেলার, ফলে মেসির সাথে একই দলে খেলা হয়নি। তবে প্রতিপক্ষ হিসেবে মেসির সঙ্গে মাঠে নামার সুযোগ পাওয়ায় অত্যন্ত উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার।

ফিফার ওয়েবসাইটে ম্যাচ নিয়ে আলান ভারেলা বলেন, “মেসির বিপক্ষে খেলা অবশ্যই বিশেষ কিছু। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আশা করি, সে ওই ম্যাচে ভালো খেলবে না। আমরা আমাদের সেরা খেলার চেষ্টা করব যেন পোর্তো সেই ম্যাচ জেতে এবং পুরো টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলব, সবগুলো জিততে পারি।”

বর্তমানে পোর্তোর নিয়মিত সদস্য আলান ভারেলা চলতি মৌসুমে ৩০টি ম্যাচ খেলেছেন, তবে গোল করতে পারেননি। তবে, তিনটি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

মেসির মুখোমুখি হতে তর সইছে না আলান ভারেলার

Update Time : ০৯:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫