০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সব্দালপুর ইউনিয়ন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৮৫ Time View

স্টাফরিপোর্টারঃ

মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার ৮টি ইউনিয়নের সমন্বয়ে আয়োজিত এ টুর্নামেন্টে শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উত্তেজনা।
ফাইনাল খেলায় সব্দালপুর ইউনিয়ন ফুটবল একাদশ রোমাঞ্চকর ট্রাইবেকারে ৪-৩ গোলে গয়েশপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারের নাটকীয় মুহূর্তে এগিয়ে যায় সব্দালপুর।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। এসময় বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিন,প্রাণিসম্পদ অফিসার মামুন খান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সদস্য মিয়া সমিরুল ইসলাম সমির এবং সাবেক ইউপি চেয়ারম্যান মশিহুল আজম প্রমুখ।
সুন্দর আয়োজন ও খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণে টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দিন-রাত গণসংযোগে সরব চেয়ারম্যান প্রার্থী হৃদয় আশিক, নির্বাচনী মাঠে বাড়ছে জনসমর্থন

শ্রীপুরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সব্দালপুর ইউনিয়ন

Update Time : ০৭:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫