০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু ঘিরে ৩ কারখানায় অসন্তোষ।

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩২১ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পলাশবাড়ী এলাকার গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তিনটি কারখানাতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

এর আগে, সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ্য হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়েও তা পাননি। পরে সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাঁধা দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপরে ওই নারীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিদেশি কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ ও বৈষম্যপূর্ণ ব্যবহার করছেন। তারা বলেন, একজন অন্তঃসত্ত্বা শ্রমিককে অবহেলার কারণে প্রাণ হারাতে হয়েছে- এটি মানবিকতার চরম লঙ্ঘন। শ্রমিকরা দ্রুত দায়ীদের শাস্তি ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু ঘিরে ৩ কারখানায় অসন্তোষ।

Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫