১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওর ইউপি নির্বাচন: প্রার্থীর সমর্থককে হুমকি ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, থানায় জিডি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

থানার জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর পয়লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন এড. মো. মামুন মিয়া। গত ৯ আগস্ট তিনি স্বয়ং বাদী হয়ে ঘিওর থানায় এই সাধারণ ডায়েরিটি (জিডি নং- ৩৩৭) করেন।

গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে প্রার্থীর সমর্থক মো. মুকুল ঢালী তেরশ্রী বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তেরশ্রী গ্রামের বাসিন্দা ময়নাল ওরফে জীন ময়নাল তাকে প্রচারণা বন্ধ করতে বলেন। মুকুল ঢালী এর কারণ জানতে চাইলে ময়নাল তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

এছাড়া গত ৯ আগস্ট সকালে তেরশ্রী এলাকার সাহেব আলীর মোড়ে প্রার্থীর সমর্থনে টানানো নির্বাচনী ব্যানার অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এড. মো. মামুন মিয়া জানান, এসব ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে তার সমর্থক ও কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় জিডি করেছেন।

 ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জিডির আলোকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা সাপেক্ষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

ঘিওর ইউপি নির্বাচন: প্রার্থীর সমর্থককে হুমকি ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, থানায় জিডি

Update Time : ০৬:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬