০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০১:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৮১৮ Time View

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সেদিন অভিযোগ গঠনের শুনানিতে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক; তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে অংশ নেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, সারা দেশে সংঘটিত পাঁচটি নির্দিষ্ট অভিযোগ মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরে। তার ভাষায়, “এই অপরাধগুলো ছিল ব্যাপক ও পদ্ধতিগত। ৫৬ হাজার বর্গমাইলজুড়ে একই ধরনের কৌশলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এসব হামলার পেছনে উচ্চপর্যায়ের নির্দেশ ও চেইন অব কমান্ড অনুসরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রার্থনা, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করা হোক।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ

Update Time : ০১:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫