তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা, শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান এবং জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক আলিফ নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সবাইকে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ মাঠকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
নড়াইল প্রতিনিধি: ‘ 



















