০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৫:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৫০০ Time View

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডে নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো মূলত নন-ডিসপোজাল (অপ্রকাশযোগ্য)। যদিও অনেক কিছু জানা আছে, সব কিছু এখন বলা সম্ভব নয়। তবে নিশ্চিত করে বলা যায়, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি। কোনো সামরিক চুক্তিও স্বাক্ষর হয়নি, এটি সরকারের জন্য একটি বড় সফলতা।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রেস সচিব বলেন, “এই শুল্ক আরোপের সঙ্গে অন্য কোনো অতিরিক্ত শর্ত নেই। যতটা সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে। প্রতিযোগিতামূলক দেশগুলোর সঙ্গে শুল্ক হার প্রায় সমান হওয়ায় বাংলাদেশ বাণিজ্যে পিছিয়ে নেই। বরং এতে বাণিজ্য ঝুঁকি কমছে।”

তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ঘাটতি আরও কমিয়ে আনা হবে।”

সরকারি সূত্র মতে, সাম্প্রতিক চুক্তিগুলো অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের দিকেই কেন্দ্রিত, যেখানে সামরিক বা প্রতিরক্ষা সহযোগিতার কোনো আলাদা ধারা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি

Update Time : ০৫:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫