০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার তীব্রস্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের জেটি ভাঙ্গায় ভোগান্তিতে যাত্রীরা 

মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ পাটুরিয়াগামী  লঞ্চঘাটে পদ্মা-যমুনা নদীর পানির তীব্র স্রোতের কারণে একটি যাত্রী চলাচলের জেটি  সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অপর একটি জেটি  মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে করে প্রতিদিন হাজারো যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। 

পাটুরিয়া লঞ্চঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই নৌ-পথ ব্যবহার করে হাজার হাজার যাত্রী পারাপার হয়ে থাকেন। 

স্থানীয়দের জানান , প্রতিবছর বর্ষা মৌসুমে  সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না।  যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্নালাল নন্দী বলেন, ‘নদীতে প্রচণ্ড স্রোতের কারণে জেটির  খুঁটির নিচের মাটি সরে যাচ্ছে। এতে করে দুইটি জেটির  মধ্যে একটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অপর জেটির  অবস্থা বেহালদশা । এখনই ব্যবস্থা না নিলে সেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে।’

বিআইডব্লিউটিএর আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ‘ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ।  আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। যেহেতু নৌ-রুটটি  অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ এরাতে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে  আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।’  যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পদ্মার তীব্রস্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের জেটি ভাঙ্গায় ভোগান্তিতে যাত্রীরা 

Update Time : ০৮:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫