২১ সেপ্টেম্বর রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ,মধুখালী উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা উপহার বিতরণ ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ- সভাপতি ও ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ।তিনি বক্তব্যে বলেন,জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে ।এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে ।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মধুখালীর সনাতন ধর্মাবলম্বীদের হাতে পুজা উপলক্ষে উপহারসামগ্রী তুলে দেন।
মধুখালী উপজেলার দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বতস্ফূর্ত ভাবে উপহারসামগ্রী গ্রহণ করেন।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দীন আহমেদ সতেজ, আব্দুর রহিম ফকির, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু, সদস্য কনক হাসান মাসুদ, ফরিদুল ইসলাম সাগর ও ইয়াসিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি 


















