০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী, তিনি ১৯৯২ সালের মহাদেবপুর ডিগ্রী কলেজ, ছাত্র সংসদের সহ ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য (সাবেক)
দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহবায়ক সম্পাদক (সাবেক)
দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারন সম্পাদক এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালায় একটি কুচক্রীমহল। এই অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী স্থানীয় জনগণ ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল চার ঘটিকার সময় দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর বাজারে দুর্গম চরাঞ্চল এলাকায় প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে মা বোনেরা সহ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম শফিক (সাধারণ সম্পাদক বাচামারা ইউনিয়ন বিএনপি),
মোহাম্মদ উজ্জল হোসেন বাবু (যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা যুবদল), মোঃ আঃ মতিন মাষ্টার (সিনিয়র সহ-সভাপতি দৌলতপুর উপজেলা বি এন পি), মোহাম্মদ হাবিবুল্লা নোমানী (যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি), মোঃ ফেরদৌসুর রহমান (সাবেক প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বি এন পি)সহ এলাকাবাসীরা

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন আনিসুর রহমান আনিস একজন ভালো মনের ও কর্মীবান্ধব নেতা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের জন্য তার নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত,এরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও দালাল। কোন ষড়যন্ত্রই আনিসুর রহমান আনিস কে দমিয়ে রাখতে পারবেনা, জনগণ তার পাশে থেকে সমস্ত ষড়যন্ত্র রুখে দিবে।

মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন,আনিস তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই , ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে কল্যাণপুর বাজার এলাকা। এবং একইসাথে তারা অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৮:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫