মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে দোয়ার/খালের পানিতে গোসল করতে গিয়ে একই সঙ্গে তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৯) এবং মো. তারিকুলের মেয়ে তানহা (৯)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে গোসলের উদ্দেশ্যে তিন শিশু বাড়ি থেকে বের হয়।কিছুক্ষণ পর তারা চাপাতলা খালের গভীর পানিতে নামে।পানির স্রোত ও গভীরতার কারণে একে একে তারা তলিয়ে যায়।খালে পাট ধোয়ার কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক প্রথমে একটি শিশুকে ডুবে যেতে দেখে ছুটে আসে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনজনকেই উদ্ধার করা হয়। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান শিশু তিনজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সর্বশেষঃ
মাগুরায় একই সাথে পানিতে ডুবে ৩ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু
-
স্টাফ রিপোর্টার: - Update Time : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ২৭৯ Time View
Tag :
Popular Post




















