০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে তৌহীদি জনতার সঙ্গে বাউল সংগীত শিল্পীদের সংঘর্ষে, আহত-তিন

ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে মানিকগঞ্জ শহরজুড়ে আতংক  সৃষ্টি হয়েছে। বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘তৌহিদী জনতা’ বিক্ষোভে নামে। একই সময়ে বাউল শিল্পীর অনুসারীরাও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরে একত্রিত হলে আকস্মিকভাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

২৩শে নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে  মানিকগঞ্জ স্টেডিয়াম মোড় এলাকায়  সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সারে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ওলামায়ে কেরামেদের নেতৃত্বে সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল শহরের দিকে এগিয়ে আসে। প্রথমে মিছিলটি শান্তিপূর্ণ থাকলেও কিছুক্ষণ পর মিছিলে থাকা কয়েকজন হঠাৎ বাউল অনুসারীদের দিকে ধাওয়া দেয়। জীবন বাঁচাতে তারা বিভিন্ন দিকে দৌড়ে সরে যান এবং অনেকে পানিতে নেমে আশ্রয় নেন।

এদের মধ্যে বাউল শিল্পী আলীম, আরিফুল ও জহিরুল গুরুতর আহত হন। পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ করে কিছু লোকজন ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তিনজন আহত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১লা নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় এক অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগ উঠে । এ ঘটনায় গত ২০ নভেম্বর তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় ধর্ম অবমাননার মামলা করেন। আজ (২৩ নভেম্বর) ওই মামলার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী

মানিকগঞ্জে তৌহীদি জনতার সঙ্গে বাউল সংগীত শিল্পীদের সংঘর্ষে, আহত-তিন

Update Time : ০৬:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫