মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। “হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
এর পরপর একই সাথে হাত ধোঁয়া দিবস ও উদযাপন করা হয়। হাত ধোঁয়া দিবস উদযাপন উপলক্ষে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব,গাজী ফাতিমা ফেরদৌস। এসময় তিনি না সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বক্তব্য রাখেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অংশ। তারা কারও বোঝা নয়। সমাজের মূল অংশের সাথে তাদের অন্তর্ভুক্ত ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বোস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।
তাছাড়া রাস্তায় চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : 

















