০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি – বেসরকারি সব স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা–উপজেলা সদর এলাকার বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১১ ডিসেম্বর কেন্দ্রীয় লটারির মাধ্যমে শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো ভর্তি প্রক্রিয়া এবারও কেন্দ্রীয় ডিজিটাল লটারি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।

মাউশির তথ্য অনুযায়ী, এ বছর মোট ৪ হাজার ৪৮টি স্কুলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যা ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি স্কুলে আসন সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩০টি।

ভর্তি আবেদন ও লটারি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

সরকারি – বেসরকারি সব স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর

Update Time : ০৮:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫