০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে যুবদলের সদস্যকে মারধর: সদস্য সচিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের হরিরামপুরে সালিশ বৈঠকে সংঘর্ষের জেরে হামলার অভিযোগ; চাঁদাবাজি, ভয়ভীতি ও প্রভাব বিস্তারেরও নানা অভিযোগ উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও সহযোগীদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ।

৩ রা জুন উপজেলা যুবদলের সদস্য কাজী সালাউদ্দীন শিমুল কে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও সহযোগী ১১ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ।

মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীরাও এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) এর নেতৃত্বে বয়ড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কাইয়ুম মোল্লা এবং বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ সহ সন্ত্রাসী ক্যাডার বাহিনী দ্বারা যুবদল কর্মীর ওপর বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি ধামকি দেন।

অভিযোগ রয়েছে, ক্ষমতার পালাবদলের পরও
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও ছাত্রলীগ নেতা অনিক আহমেদ সহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী দ্বারা বিভিন্ন অপকর্মে জড়িত থেকে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ এখন শান্তি ও মুক্তি চায়।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, মারধর এবং হুমকি-ধামকির ঘটনায় তাদের নাম উঠে এসেছে। তাদের অত্যাচারের অতিষ্ঠ সাধারণ জনগন।

২২ মার্চ ২০২৬ ইং এ পাটগ্রাম অনাথ বন্ধু স্কুল উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম খান তারেক এর ছোট পুত্র আদিব খানের সাথে বাগ দন্ডে লিপ্ত হয়ে প্রথমে ধাকাধাক্কি ও মারধর করেন উপজেলা যুবদলের সদস্য সচিবের একনিষ্ঠ সহচর যুবলীগ নেতা কাইয়ুম ও সহযোগীরা।

পরবর্তীতে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন( মোল্লা শাহিন) এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও সহযোগী ছাত্রলীগ নেতা অনিক আহমেদ সহ তাদের গ্যাং সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক এর ঘরবাড়ি ভাংচুর করেন এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) এর নেতৃত্বে যুবলীগ নেতা কাইয়ুম মোল্লা ও ছাত্রলীগ নেতা অনিক আহমেদ সহ তাদের গ্যাং আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছেন এবং আমাকে নানাবিধ হুমকি ধামকি ও দিয়েছেন।

হারুকান্দি ইউনিয়নের জালসা গ্রামের কৃষক শুকুর আলী দাবি করেন,যুবদল নেতা মোল্লা শাহিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনা পুকুর খননের কাজকে কেন্দ্র করে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

অন্যদিকে চালা ইউনিয়নের সদস্য আব্দুল খালেক অভিযোগ করেন, যুবদল নেতা মোল্লা শাহিনের প্রভাব খাটিয়ে রাস্তার কাজের বিষয়ে তার কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা নেওয়া হয়েছে।

এছাড়াও ১৫ই ফ্রেবুয়ারী ২০২৬ ইং এ যুবদল নেতা ও তার ক্যাডার বাহিনী দ্বারা উপজেলার সট্টি এলাকায় খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ২ জন জুলাই যোদ্ধা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল খান রতন এবং জুলাই যোদ্ধা ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান লিংকন কে অতর্কিত হামলা চালিয়ে গুরতর আহত করেন । যাহার মামলা নঃ ০২।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মো. শাহিন( মোল্লা শাহিন) এর সাথে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও কোন পাত্তা পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, দলীয় নাম ভাঙ্গিয়ে কিংবা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি এবং নিষিদ্ধ সংগঠন কে প্রশ্রই দেওয়ার কোন সুযোগ নেই।

ঘটনার সততা পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মারধরের ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

হরিরামপুরে যুবদলের সদস্যকে মারধর: সদস্য সচিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৭:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬