০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপোল বাজারে গোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পশ্চিম পুয়ালী এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয়রা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এর জেরে মাদক সেবনকারী জাহিদুল ইসলাম ওরফে ইরানের দায়ের করা একটি মামলায় ভূরঘাটা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ সচেতন মহলের কয়েকজনকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলা ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমূলক মামলার অভিযোগ, ডাসারে মানববন্ধন

Update Time : ০৭:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬