০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নবমতি সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পিঠা উৎসব র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩০৩ Time View

স্টাফরিপোর্টার মাগুরা।

পৌষের সোনালি রোদ,শীতের নির্মল হাওয়া আর গ্রামীণ আনন্দ-উচ্ছ্বাসের আবহে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইছামতি বিল এলাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ‘নবমতি সাহিত্য পরিষদ-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়, শীতকালীন পিঠা উৎসব ও বর্ণাঢ্য বর্ষপূর্তি র‌্যালি-যা পরিণত হয় এলাকার মানুষের এক মিলনমেলায়।
ইছামতি বিলের মহিষখোলা প্রাঙ্গণে দুপুর থেকে আয়োজিত এ উৎসবের মূল কেন্দ্রবিন্দু ছিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া পিঠা সংস্কৃতি ও লোক ঐতিহ্যের পুনরুজ্জীবন।জানা যায়,আধুনিকতার ঢেউয়ে হারাতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষাই ছিল এ উৎসবের প্রধান লক্ষ্য।পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে নেয়া হয় পাখি রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্যোগও।
দুপুর থেকে নানা ধরনের দেশীয় ও ঐতিহ্যবাহী পিঠার স্টলে ভিড় জমতে থাকে আগত মানুষদের। নারী-পুরুষ,শিশু-কিশোর থেকে প্রবীণ-সব বয়সী মানুষের সরব অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।বিলের বিস্তীর্ণ প্রান্ত ঘিরে এক কিলোমিটার জুড়ে উৎসুক জনতার উপস্থিতি যেন তৈরি করে আনন্দ-উৎসবের এক বর্ণিল চিত্র।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো.শাহজাহান মিয়া,মো.হাবিবুল্লাহ,প্রভাষক ইলিয়াস হোসেন, শিক্ষক আব্দুস সালাম ও প্রধান শিক্ষক মো.মশিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
নবমতি সাহিত্য পরিষদের সদস্যরা জানান,কেবল বিনোদনের আয়োজন নয়,বরং এ উৎসব লোকজ সংস্কৃতির পরিচর্যা ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি উদ্যোগ।পিঠার স্বাদ,বিলের হাওয়ার গন্ধ আর মিলিত আনন্দ যেন একসঙ্গে বয়ে আনে গ্রামবাংলার চিরচেনা হৃদয়ের স্পন্দন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী

মাগুরায় নবমতি সাহিত্য পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পিঠা উৎসব র‍্যালি

Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫