০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫জন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। ঘিওর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।’ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনা অনুসন্ধান করে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি

সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪