০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক হাজার ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

  • শাহীনুল হক।
  • Update Time : ১২:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০১ Time View

আশুলিয়ায় সামরিক বাহিনীর ট্রাকশুট পরিধান করে মাদক পাচারের সময় এক হাজার ৪০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সাভার ক্যান্টনমেন্ট এলাকার নবীনগর উত্তরবঙ্গ পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩৫)। তিনি কক্সবাজার জেলার দক্ষিণ কলাতলী বালুতলী এলাকার মোজাম্মেল হকের ছেলে।

সেনা গোয়েন্দা সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সামরিক বাহিনীর ট্রাকশুট পরে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। এতে সাধারণ মানুষের সন্দেহ এড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে মাদক পাচারের পরিকল্পনা ছিল তার।

সূত্র জানায়, সাদ্দাম হোসেন তার সহযোগী বালুতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইয়ার মোহাম্মদ (৩০) কে সঙ্গে নিয়ে আনুমানিক এক হাজার ৪০ পিস ইয়াবা গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে সাভার থেকে নবীনগরের দিকে রওনা হন। তারা উত্তরবঙ্গ পরিবহন কাউন্টারে এসে গাজীপুরগামী একটি গাড়িতে ওঠার চেষ্টা করছিল।

এ সময় সেখানে দায়িত্বরত সেনা গোয়েন্দা মাঠকর্মীদের সন্দেহ হলে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেনের কাছ থেকে এক হাজার ৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানের মুহূর্তে তার সহযোগী ইয়ার মোহাম্মদ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেনা গোয়েন্দা সূত্র আরও জানায়, আটক সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল।

অভিযান শেষে আটক সাদ্দাম হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ইয়ার মোহাম্মদকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

এক হাজার ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

Update Time : ১২:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬