মাদারীপুরের ডাসার উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূঁইয়া (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ধুয়াসার এলাকার গ্রামীণ টাওয়ারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন ভূঁইয়া ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ ধুয়াসার পাথুরিয়ার পাড়স্থ গ্রামীণ টাওয়ারের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে হোসেন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষঃ
ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
কালকিনি ও ডাসার প্রতিনিধি: - Update Time : ০৫:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- ৪৫ Time View
Popular Post


















