স্টাফ রিপোর্টার ২৩ অক্টোবর:
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা হত্যার অভিযোগে ছেলে, পুত্রবধূ ও নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশী বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেন।
গ্রেফতাররা হলেন—নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, পুত্রবধূ পার্বতী রানী রাজবংশী ও নাতি পিয়াস রাজবংশী।
উদ্ধারকারী পুলিশ জানায়, সোমবার সকালে দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় একটি ডোবা থেকে প্যারালাইসিসে আক্রান্ত লক্ষ্মী রাজবংশীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন,
পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “ঘটনায় মামলা হয়েছে, তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

Reporter Name 