মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুকে একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবুর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় নির্ধারিত দিনে আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালত চত্বরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান,আইনি প্রক্রিয়া শেষে আসাদুজ্জামান লাবু তালুকদারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষঃ
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
-
কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ - Update Time : ০৮:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- ৫৬ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
Popular Post



















