শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তের সমাপ্তি ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। উৎসবমুখর পরিবেশ, ভক্তদের আবেগ আর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিবালয়, উথলী, গহেরপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে উদ্যাপিত হয়েছে শারদীয় বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা মা দুর্গাকে বিদায় জানান এবং আগামী বছর আবারও ফিরে আসার প্রার্থনা করেন।

বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। পূজা-অর্চনা, সিঁদুর খেলা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়পর্ব সম্পন্ন হয়। এ সময় ভক্তদের মধ্যে ছিল আনন্দ, ভালোবাসা ও বিদায়ের বেদনা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা নিয়ে প্রতিবছর দেবী দুর্গার আগমন ঘটে। বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী কৈলাসে ফিরে গেলেও ভক্তদের হৃদয়ে রেখে যান শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা।
এ সময় পূজা কমিটির ব্যক্তি বর্গ সভাপতি অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

সভাপতি- অমর কুমার সরকার, সাধারণ সম্পাদক- সুশীল কুমার হালদার, কোষাধক্ষ -পরিমল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক -বিপ্লব কুমার মজুমদার।
সাংস্কৃতিক সম্পাদক -বাবু বিকাশ চন্দ্র দে।
গহেরপুর সর্বজনীন দুর্গাপূজার এ বিসর্জন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভক্তরা আগামী বছর আবারও আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মানিকগঞ্জ প্রতিনিধি : 














