০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের গোয়ালজান গ্রামে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে গ্রামজুড়ে বিরাজ করছে আনন্দ-উৎসবের আমেজ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপ প্রাঙ্গণ।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে প্রতিমা দর্শন, পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পূজামণ্ডপে সৃষ্টি হয়েছে আনন্দঘন পরিবেশ। পূজাকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের আগমন এবং সবার সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহর সহধর্মিণী সায়লা কবীর। তিনি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান (মতি) জেলা কৃষক দলের সহ-সভাপতি, আব্দুল হাকিম মাষ্টার সাবেক শিবালয় উপজেলা বি এন পি ১ নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বড়টিয়া ইউনিয়ন কৃষকদল এর সভাপতি এমদাদুল হক বাদশা, শিবালয় উপজেলা যুবদল সভাপতি মোঃ হোসেন আলী।
দুর্গাপূজা শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বেরও প্রতীক। গোয়ালজান গ্রামের এই উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে।
পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উৎসবের এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা স্থানীয়দের।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গোয়ালজান গ্রামের এই উৎসবমুখর পরিবেশ গ্রামীণ ঐতিহ্য, ধর্মীয় আবেগ ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ

ঘিওরের গোয়ালজান গ্রামে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন

Update Time : ০৭:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬