মাদারীপুরের কালকিনি পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিভিন্ন সাব-প্রজেক্টের ওপর এক অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সভার আয়োজন করে।
কালকিনি পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালকিনি পৌর প্রসাশক ও নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন ও পরিচালনায় পৌরসভার সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, পৌরসভার,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম,কালকিনি পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মাসুম হোসেন,উপজেলা যুবদলের নেতা সিকদার মামুন,কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করে পরামর্শক প্রতিষ্ঠান বিসিএস, জেভি (এইচআরডিআইসি ও ডিইসিএল)।
সভায় পৌরসভার পরিকল্পিত নাগরিক উন্নয়ন,বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সড়ক অবকাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে একাধিক সাব-প্রজেক্টের বিস্তারিত তুলে ধরা হয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থায়িত্ব নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উপস্থিত অংশগ্রহণকারীরা পৌরসভার সার্বিক উন্নয়নে এসব প্রস্তাবিত সাব-প্রজেক্টের দ্রুত বাস্তবায়ন কামনা করেন এবং ভবিষ্যতে টেকসই নগর গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সর্বশেষঃ
কালকিনিতে পৌর অবকাঠামো উন্নয়নে এলজিইডির অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
-
বিএম হানফি,কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ - Update Time : ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ৫৮ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে পৌর অবকাঠামো উন্নয়নে এলজিইডির অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক জনতার সংগ্রাম
Popular Post




















