০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল’ —এমপি খোকন তালুকদার

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর এলাকার পালরদী নদীর ভাঙন রোধে জরুরি জিও ব্যাগ ফেলার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, “আমরা যখন ৩১ দফার কর্মসূচি ঘোষণা করি, তখন জামায়াতে ইসলামীর আমীর বলেছিলেন— ‘রাখ তোদের ফ্যামিলি কার্ড’। অথচ এখন সংসদে এসে তারা ফ্যামিলি কার্ডের জন্যই সবার আগে ব্যাকুল হয়ে পড়ে।”
​তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে, আর বাস্তবে করে আরেক। তারা প্রধানমন্ত্রীকে একা পেলেই নিজ এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার আকুতি জানায়। জামায়াতের এই দ্বিমুখী নীতি ও প্রতারণা দেশের মানুষ ধরে ফেলেছে। সারা দেশে জামায়াতের কর্মীরা যে ধরনের কর্মকাণ্ড করছে, তা আমাদের সামাজিক পরিবেশ নষ্ট করছে।”
​পালরদী নদীর তীর রক্ষায় জিও ব্যাগ নিক্ষেপ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​সাইফ-উল আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালকিনি
​জহিরুল আলম, অফিসার ইনচার্জ (ওসি), কালকিনি থানা
​বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সভাপতি, কালকিনি উপজেলা বিএনপি
​মাহবুব হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা বিএনপি
​সিকদার মামুন, নেতা, উপজেলা যুবদল
​গাউছ-উর রহমান, আহ্বায়ক সদস্য, জেলা বিএনপি
​সাহিদ পারভেজ, চেয়ারম্যান, আলীনগর ইউনিয়ন পরিষদ
​হাফিজুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান, আলীনগর ইউনিয়ন পরিষদ
​এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি

ফ্যামিলি কার্ড নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিল’ —এমপি খোকন তালুকদার

Update Time : ০২:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬