০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রা বৃদ্ধি: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

  • নিউজ ডেক্স
  • Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬৬ Time View

বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়লেও, আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির আভাস দিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বিহার ও তৎসংলগ্ন এলাকায় উপ-মহাদশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে, আর মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া, রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১২ ফেব্রুয়ারি (বুধবার) এর পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এর পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এছাড়া, বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী

বৃষ্টির সম্ভাবনা ও তাপমাত্রা বৃদ্ধি: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

Update Time : ০৯:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫