০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৪৩-তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। (৩জানুয়ারি)শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়াস্থ ‘কবি ভবনে’এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মো.রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল,জেলা জীববৈচিত্র্য ও বন্য সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো.সাইফুল্লাহ,সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো.আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মিরান নাহার,শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, কলেজ শিক্ষক আব্দুল আওয়াল, প্রচার সম্পাদক মোছা.কুমকুম খাতুন,সদস্য মো.কামরুল ইসলাম, তিতাস কুমার রাহা,কাজী আশরাফুল ইসলাম,কাজী মনিরুল ইসলাম,শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার প্রচার সম্পাদক মো.রাজন বিশ্বাসসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা কবি কাজী কাদের নওয়াজের কর্মময় জীবন,সাহিত্যকীর্তি এবং মুঘল ঐতিহ্যভিত্তিক সাহিত্যচর্চায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন,তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের লেখক ও পাঠকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

মাগুরায় মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬