০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শুক্রবার (১১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় পশ্চিম লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দলের দুই শীর্ষ নেতার কাছে দেশের বর্তমান পরিস্থিতি এবং দেশবাসীর খোঁজখবর জানতে চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে দেখা করতে বলেছিলেন খালেদা জিয়া। তাঁরা সেখানে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তার সুস্থতার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা আব্বাস গণমাধ্যমকে জানান, “গত ১৭ বছর খালেদা জিয়া কোনো চিকিৎসা পাননি। তার স্বাস্থ্যগত অবস্থার অবনতি ঘটেছিল, বিশেষ করে আওয়ামী সরকারের শাসনামলে। সেই সময়ে তিনি এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন শেখ হাসিনা তাঁর সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ, তাঁর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আমি আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

তিনি আরো জানান, “খালেদা জিয়া বিশ্বের সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার মানসিক অবস্থা বরাবরই ভাল ছিল এবং এখনো ভালো আছেন। তিনি খুবই শক্তিশালী এবং সাহসী। আমরা শুধুমাত্র তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি, রাজনৈতিক কোন আলোচনায় তিনি জড়িত হননি। তবে তিনি আমাদের জিজ্ঞেস করেছেন—দেশের মানুষ কেমন আছে? দেশের বর্তমান পরিস্থিতি কী? এ ছাড়া আমরা তাকে রাজনৈতিক বিষয়ে বিব্রত করতে চাইনি, কারণ তিনি এখনও শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন।”

এ সময় আফরোজা আব্বাসও জানান, “খালেদা জিয়া আমাকে জিজ্ঞেস করেছেন, ‘নাতি-নাতনিরা কেমন আছে? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশের সাধারণ মানুষ কেমন আছেন?’ তাঁর এই খোঁজখবর খুবই আন্তরিক ছিল। আমরা আশা করছি, তিনি শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।”

এদিকে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস গত শুক্রবার লন্ডনে পৌঁছানোর পর তাঁরা খালেদা জিয়ার সাথে দেখা করতে ক্লিনিকে যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর খোঁজ নিলেন খালেদা জিয়া

Update Time : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫