০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

মাদারীপুরের কালকিনিতে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়সমূহের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা আধুনিক অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নেন।
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।
​সভায় প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের বেঞ্চ সংকট, শিক্ষক স্বল্পতা ও অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস বলেন, “সকল সীমাবদ্ধতা অতিক্রম করে পাঠদান কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। একজন শিক্ষককে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যেন শিক্ষার্থীরা তার আদর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারে।”
​তিনি শিক্ষক সমাজকে মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানান। একই সাথে বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা ও সীমাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

Update Time : ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬