০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি: ৩৪ দপ্তরকে নিয়ে ইসির জরুরি বৈঠক

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয়গুলো সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

ভোটকেন্দ্র স্থাপন, প্রচার–সচেতনতা, বাজেট, জনবলসহ মোট ২২টি আলোচ্য বিষয়ের ওপর মতবিনিময়ের জন্য ইতোমধ্যে সরকারের ৩৪টি বিভাগের প্রতিনিধি অংশ নিয়েছেন। পোস্টাল ভোট, জেলখানায় ভোট প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া ভোটকেন্দ্র অবকাঠামো উন্নয়ন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি, নির্বাচনী প্রচার, পর্যবেক্ষক নিয়োগ এবং ঋণখেলাপি প্রার্থী যাচাই–বাছাইসহ নানা বিষয় আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি ইসি সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে, সোমবার থেকেই সৌদি আরবসহ সাতটি দেশে আবারও নিবন্ধন শুরু হবে। প্রবাসে পোস্টাল ব্যালট ডাকযোগে পেতে অবশ্যই সঠিক ঠিকানা দেওয়ার ওপর জোর দেন তিনি। প্রয়োজন হলে নিকটাত্মীয়, বন্ধু বা পরিচিত কোনো প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করার পরামর্শ দেন রুহুল আমিন মল্লিক।

ইসি ওয়েবসাইটে আপলোড করা সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিবন্ধিত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৯১৮ জনে। এর মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ এবং ১৪ হাজার ৯০৪ জন নারী।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রোববার (৩০ নভেম্বর)  বেলা সোয়া ১২টা পর্যন্ত মোট ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ৬৩৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩১৯ জন, কানাডায় ৮ হাজার ৩৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ২৭৩ জন, সিঙ্গাপুরে ৬ হাজার ৯৩৯ জন, জাপানে ৬ হাজার ৭৪৩ জন, যুক্তরাজ্যে ৫ হাজার ৭৫৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৬৯৬ জন এবং ইতালিতে ৪ হাজার ২৩ জন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

আসন্ন নির্বাচন ও গণভোটের প্রস্তুতি: ৩৪ দপ্তরকে নিয়ে ইসির জরুরি বৈঠক

Update Time : ০৭:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫