মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রস্তাবিত স্হানসমূহ পরিদর্শন করেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি।
শনিবার দুপুরের সাটুরিয়া উপজেলার দরগ্রাম, সাটুরিয়া, বালিয়াটি, তিল্লী, তিল্লী ইউনিয়নে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য প্রস্তাবিত স্হানসমূহ পরিদর্শন করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এম,পি জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায়
বেকার সমস্যা দূর করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সাটুরিয়া উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে করে গ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহন করে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারিগরি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা ও উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্হানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ প্রতিনিধি : 



















